বর্তমানে ৪৫ কোটিরও বেশি ভারতীয় “অনলাইন গেমিং”- এ আসক্ত, প্রতি বছর এই ৪৫ কোটি মানুষই প্রাই ২৫ হাজার কোটি টাকা খরচ করে এই অনলাইন গেমিং এর পিছনে। আর ঠিক এই কারণেই লোকসভায় পাশ হলো ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫’।
এই গেমস এর প্রতি অভ্যাস গ্রস্থতা শুধু আর্থিক ক্ষতি নয়,ধেয়ে আনছে যুব সমাজ এর উপর অন্ধকার। তাই সরকার জনগণ এর কথা মাথায় রেখে এই বিল পাশ করে। যার মুল উদ্দেশ্য হল রিয়াল মানি গেমস বা বেটিং অ্যাপস গুলিকে ব্যান করা এবং ই-স্পোর্টস ও সোসাল অনলাইন গেমসকে প্রাধান্য দেওয়া।
যারা এই বিল এর নিয়ম ভেঙে অনলাইন মানি গেম চালাবে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে পারবে রাজ্য সরকার। শাস্তি হিসাবে ১ কোটি টাকা জোরিমানা এবং হতে পারে ৩ বছরের জেল। এছাড়াও,এই ধরনের বিজ্ঞাপনের সাথে যুক্তদের দুই বছর পর্যন্ত জেল অথবা ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে।







