কলকাতারাজ্য

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছুরি, বন্দুকের বাঁট, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ। আহত ১০

বাংলায় কথা বলাই আবার চরম হেনস্থার মুখে বাঙালি সমাজ। এইবার আর অন‍্য কথাও না খোদ রাজ‍্যেই এই ঘটনা। বুধবার কলকাতার শিয়ালদহের শিশির মার্কেটের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে ছুরি, বন্দুকের বাঁট, হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের।

আক্রান্ত পড়ুয়ারা জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ তাঁরা কয়েকজন মিলে একটি দোকানে মোবাইলের কভার কিনতে যান। দোকানদারের দেখানো কভার পছন্দ না হওয়ার তাঁরা চলে জেতে থাকে। এরপরেই ওই পড়ুয়াদের বাংলাদেশী, রোহিঙ্গা বলে গালিগালাজ করা হয়। দেশ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । তারপরেই মারধর করা হয় তাদের। মারধর এ যোগ দেয় অন‍্য ব‍্যাবসায়ীরাও।

মারধরে আহত হয় ১০ জন ছাত্র,তার মধ্যে ২ জন এর অবস্থা গুরুতর বলে জানাগেছে। ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছে ছাত্র সমাজ।অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভও দেখান ছাত্ররা। রাতে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ঘটনাটি ঘটায় দোকানপাট বন্ধ ছিল। যার কারণে অভিযুক্ত ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করতে বিলম্ব হয়েছে। সকাল থেকে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.