প্রতিদিনের মতো যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সে সময় পাহাড়ি ফাগু নদী পার হওয়ার সময় মাঝ রাস্তায় আটকে পড়ল ছাত্র বোঝাই গাড়িটি। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের পোখরেবুং গ্ৰাম পঞ্চায়েতের ফাসীটার বস্তি এলাকায়। জানা গেছে গাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্রছাত্রী ছিল। একদিকে আচমকা যখন নদীতে জল বাড়ছে এবং অন্যদিকে মাঝ নদীতে গাড়িটি আটকে পড়ায় মুহূর্তে কিছুটা আতঙ্ক ছড়ায়।এরপর নদীর পাশ্ববর্তী এলাকায় থাকা অন্যান্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের উদ্ধার করে নদী তীরবর্তী এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে জল কমলে গাড়িটিকেও টেনে ডাঙায় তোলা হয়। তবে বলা যায় স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়িচালকদের তৎপরতায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে।
Read Next
November 17, 2026
‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
November 17, 2026
‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 17, 2026
২২ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে, হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় বড় নির্দেশ
November 17, 2026
পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, জেন জি-র অংশগ্রহণে আপ্লুত শুভেন্দু! ২০৪৭-এ ‘বিকশিত ভারত’ গড়ার বার্তা মুখ্যমন্ত্রী
November 16, 2026
জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় ফের স্থগিতাদেশ, ১ ডিসেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
November 16, 2026
মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ! শুভেন্দুর নির্দেশে গ্রেপ্তার বিজেপি নেতা
Related Articles
Check Also
Close
-
(no title)May 15, 2024







