ভাইরাল

ছেঁড়াফাটা জামা পরে এক্সপেরিমেন্ট করতে শপিংমলে ঢুকেছিল ইউটিউবার! ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল সিকিউরিটি 

 

এমন বাঙালি বোধ হয় খুঁজে পাওয়া খুবই মুশকিল যে কলকাতার নিউ মার্কেট ও এসপ্ল্যানেড চত্বরে যায়নি। অন্তত না গেলেও নামতো শুনেছেন। দূর দূরান্ত মানুষ এখানে শপিং করতে আসেন। পুজোর সময় এখানে ভিড় কিছু দেখার মতন।পাশাপাশি সব সময়তেই ভিরে ঠাসা এসপ্ল্যানেড।

যতই বড় বড় শপিং মল বড় বড় কেনাকাটার জায়গা তৈরি হোক না কেন এসপ্ল্যানেড চত্বরের সঙ্গে কলকাতাবাসীর একটা আবেগ জড়িয়ে রয়েছে। পাশাপাশি ফুটপাতের দোকান থেকে বড় বড় দোকান সব জায়গাতেই জমিয়ে চলে দর কষাকষি। কোথাও আবার ৫০% কোথাও ৭০% সেল চলে। আর সেখানেই ঝাঁপিয়ে পড়েন ক্রেতারা।। এর পাশাপাশি এই অঞ্চলে তো অনেক খাবারের দোকান রয়েছে।নিম্ন মধ্যবিত্ত কিংবা যার মাস গেলে টাকা মাইনে ঢুকে সবাই এখানে আসেন। আর এখানেই বাংলার দুই ইউটিউবারকে চূড়ান্ত হেনস্থা হতে হলো।

 এমনটাই অভিযোগ করা হয়েছে প্রাঙ্কবাজ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।একটি ভিডিও রেকর্ড তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এসপ্ল্যানেড এর সিটি মার্ট ম্যানেজার তাদের গায়ে হাত তুলেছে এবং তাদের বের করে দিচ্ছে। পাশাপাশি রেকর্ডে শোনা যাচ্ছে অশ্রাব্য ভাষা।

তবে এর পেছনে ঠিক কি কারণ তা জানা যায়নি। কিন্তু তাদের পরনে ছেড়া ফাটা জিন্স দেখে তাদের বের করে দেওয়া হয়। প্রসঙ্গত একবারও ভিডিও বা অডিওতে শোনা যায়নি সেই প্রসঙ্গ। আপাতত ভিডিও ভাইরাল। পাশাপাশি সিটি মার্টকে বয়কটে ডাক দিয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে অনেকে লিখেছেন, এমনিই বিক্রি হয় না আরোই হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.