বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। লুকিয়ে চলছিল পরকীয়া। আচমকাই হাতেনাতে ধরে ফেলেন স্বামী। আর সেই ধাক্কা আর সহ্য করতে পারেননি তিনি। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়লেন মাটিতে। চেষ্টা করেও তাঁকে আর বাঁচানো গেল না। স্ত্রী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকলেও, শেষমেশ মৃত্যু হল ওই তরুণের। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিয়ো ঘিরেই তোলপাড় নেটদুনিয়া।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে বসে হাপাচ্ছেন এক তরুণ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। চারপাশে ভিড় জমেছে। কেউ জল ছেটাচ্ছেন, কেউ বাতাস করছেন। পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন এক তরুণী। তাঁকে দেখা যাচ্ছে বারবার ক্ষমা চাইতে। কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন তরুণ। নড়াচড়াও বন্ধ হয়ে যায়। মুহূর্তে হাহাকার পড়ে যায় ঘটনাস্থলে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শোনি কপূর’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন সেই দৃশ্য। লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের প্রতিক্রিয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
কারও মন্তব্য— “প্রতারক স্ত্রীকে দেখে রাগ হচ্ছে। এখন কেঁদে কী হবে? পরকীয়া করার সময় মনে ছিল না?” আবার অনেকে লিখেছেন— “এই ধরনের মানসিক আঘাত যে কাউকে প্রাণঘাতী অবস্থায় ফেলে দিতে পারে।”
ঘটনাটি ঘিরে এখন নিন্দার ঝড় বইছে সমাজমাধ্যম জুড়ে। তবে ভিডিয়োটি কোন জায়গার, তরুণের মৃত্যুর সরকারি নিশ্চয়তা রয়েছে কি না— সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।
https://x.com/ShoneeKapoor/status/1964912637868925233?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1964912637868925233%7Ctwgr%5E5421d30cc7a4cff4184f1ae2bd71e510a9a0c22b%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F







