রাজ্য

প্রাক পূজো প্যাকেজ ঘোষনা পরিবহন দপ্তরের

এই প্রথমবার রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রাক পুজো প্যাকেজ ঘোষণা করা হলো অর্থাৎ পূজোর মহালয়ার পর থেকেই কলকাতা শহর এবং শহরতলীতে পুজো পুজো রব শুরু হয়ে যায় এবং শহরের বড় প্যান্ডেল গুলি মোটামুটি তৈরি হয়ে যায়, তাই মহালয়ার পর থেকেই ধীরে ধীরে পথে ভীড় বাড়তে শুরু করে। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় কারণ অনেকেই মনে করেন যে পুজোর দিনগুলোতে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি না করে প্যান্ডেল এবং ঠাকুর আগেই দেখে ফেলা শ্রেয়। সেই জন্যই তারা পুজোর বেশ কিছুদিন আগের থেকেই একেবারেই উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার সবকটি ঠাকুর চষে ফেলেন তাই সেই সব দর্শনার্থীদের কথা মাথায় রেখে এইবার রাজ্য পরিবহন দপ্তর থেকে ঘোষণা করা হল শ্রী পুজো প্যাকেজ অর্থাৎ বিশেষ বাস থাকবে যেই বাসে করে যাত্রীরা, দর্শনার্থীরা পুজো শুরু হওয়ার আগেই দেখে ফেলতে পারবেন শহরের নামকরা প্যান্ডেল এবং প্রতিমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.