ভাইরাল

‘শওকত মাছ চোর’-এর সুরে এবার ‘জ্ঞানেশ ভোট চোর’! SIR বিতর্কে নতুন প্যারোডি সিপিএমের

‘শওকত মাছ চোর’-এর সুর এবার বদলে গেল ‘জ্ঞানেশ ভোট চোর’-এ! SIR-কে ঘিরে নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে নতুন প্যারোডি গান প্রকাশ করল সিপিএম।

ভোটের প্রচারে ‘শওকত মাছ চোর’ গানটি একসময় যথেষ্ট চর্চায় এসেছিল। সেই জনপ্রিয় প্যারোডির আদলেই এবার জ্ঞানেশ কুমার ও SIR-কে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে বাম শিবির।

প্যারোডিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে কটাক্ষ করা হয়েছে। গানের কথায় SIR-এর মাধ্যমে ভোটার তালিকা নিয়ে বিতর্ক এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

সম্প্রতি SIR ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর প্রকাশ্যে আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে বিভিন্ন বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন অন্য দুই কমিশনার।

সেই খবর সামনে আসার পরই বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে। তাঁর পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদও হয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে বিরোধীদের অভিযোগকে খারিজ করে SIR প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানানো হয়েছে।

এবার সেই রাজনৈতিক বিতর্কের আবহেই সিপিএমের নতুন প্যারোডি গান ঘিরে শুরু হয়েছে চর্চা। গানটির মাধ্যমে SIR এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে বামেদের রাজনৈতিক অবস্থানই তুলে ধরা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.