দেশভাইরাল

‘সাইয়ারা’ দেখার পর প্রেমঘিরে সংঘর্ষ! সিনেমা হলের বাইরে দুই যুবকের মারামারির ভিডিও ভাইরাল

নবাগত আহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত নতুন রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দেশজুড়ে আলোড়ন ফেলেছে। বহু তরুণ-তরুণীর মনে গভীর ছাপ ফেলেছে এই প্রেমের গল্প। সিনেমা হলে গিয়ে ছবিটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দর্শকদের চোখে জল আসা মুহূর্ত, আবার কেউ কেউ সিনেমা দেখতে গিয়ে ঘটিয়ে ফেলেছেন আজব সব কাণ্ড।

তবে এই আবেগের মধ্যে থেকেও একটি ঘটনার ভিডিও আলাদা করে নজর কেড়েছে নেটদুনিয়ার। মধ্যপ্রদেশের গ্বালিয়রের এক প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ দেখার পর দুই যুবকের মধ্যে মারপিট শুরু হয় এক তরুণীকে ঘিরে। ঘটনাটি সিনেমা হলের বাইরে ঘটে। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার ভিডিও, যা ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই হয়নি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই যুবক একে অপরকে ঘুষি-চড় মারছেন এবং মাটিতে ফেলে লড়াই করছেন। তাঁদের ঘিরে ভিড় জমে গিয়েছে, উপস্থিত অনেকেই ঘটনার ভিডিও তুলতে ব্যস্ত। কিছুজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা কাজে আসেনি। এই রকম একটি অপ্রত্যাশিত ঘটনা ঘিরেই আরও একবার আলোচনায় উঠে এসেছে ‘সাইয়ারা’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.