দেশ

প্রবল বর্ষণের জেরে অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানায় বন্যার পরিস্থিতি! মৃত ২৭!

প্রবল বৃষ্টিতে ভাসছে অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানা। একনাগারে বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমছে। রীতিমতো বন্যার পরিস্থিতি তেরী হয়েছে। জানা গেছে, ক্রমাগত বৃষ্টির জেরে তেলেঙ্গানায় ১৫ জন ও অন্ধপ্রদেশে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অর্থাৎ, দক্ষিণের এই দুই রাজ্য মিলিয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই দুই রাজ্যে উদ্ধারকারী দল কাজ করছে।

ঘটনার জেরে এই দুই রাজ্যের বেশ কিছু অংশে রেল ও সড়ক পরিবহনও ব্যাহত হয়েছে। হাজার হাজার মানুষকে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

দক্ষিণ মধ্য রেলওয়ে নেটওয়ার্কে জলাবদ্ধতার কারণে এখনও পর্যন্ত ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে এবং অন্যান্য কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

সূত্রের খবর, বন্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে দুই রাজ্যেকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়।

আবহাওয়া দফতর সুত্রে খবর, সোমবার তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, রাজন্না সিরিসিলা, যাদাদ্রি ভূবনগিরি, ভিকারাবাদ, সাঙ্গারেড্ডি, কামারেড্ডি এবং মহবুবনগর এবং অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিজয়নগরম, পার্বতীপুরম মন্যম, অলুরি সীতারামা রাজু, কাকিনাডা এবং নন্দ্যালা জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.