বিনোদন

হৃতিক বনাম এনটিআর: যশরাজের ‘ওয়ার ২’ ট্রেলারে দুর্দান্ত অ্যাকশন, চমকে দিলেন কিয়ারা

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে আরও এক দমদার সংযোজন ‘ওয়ার ২’। শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার, যা শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হৃতিক রোশনের অ্যাকশন ও কিয়ারা আডবানির প্রথম অ্যাকশন অবতার দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

প্রথম থেকেই ট্রেলারে হৃতিকের তেজস্বী লুক, দুর্ধর্ষ অ্যাকশন ও স্টান্ট মন কেড়েছে দর্শকদের। কখনও একার হাতে একাধিক শত্রুকে নিকেশ করছেন, আবার কখনও রক্তাক্ত অবতারে যুদ্ধের ময়দানে নেমে পড়ছেন তিনি। চোখে পড়েছে কিয়ারা-হৃতিকের রোম্যান্সের ঝলকও। তবে সবচেয়ে চমক এনেছেন এনটিআর জুনিয়র, যাঁকে এবার যশরাজের গোয়েন্দা মহাবিশ্বে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ‘আরআরআর’-এর পর থেকেই বলিউডের নজরে ছিলেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। ‘ওয়ার ২’-তে তিনি যে একেবারে অ্যাকশন প্যাকড ভূমিকায়, তা ট্রেলারেই স্পষ্ট। হৃতিকের সঙ্গে তাঁর সংঘর্ষ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন অনুরাগীরা।

এই ছবির মাধ্যমেই অ্যাকশন ঘরানায় অভিষেক হচ্ছে কিয়ারা আডবানির। আগেই যশরাজের স্পাই ইউনিভার্স দর্শকদের উপহার দিয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ওয়ার ২’। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। স্পাই ইউনিভার্সে আগামী দিনে আরও দুটি ছবি ‘টাইগার ৩’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ মুক্তি পাবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.