বিনোদন

সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

গত শুক্রবার ৭৮ বছর বয়সে দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন বিশিষ্ট গায়ক তথা সুরকার অনুপ ঘোষাল।

বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই সঙ্গীতশিল্পী। অবশেষে শুক্রবার বার্ধক্যজনিত কারণেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

অনুপ ঘোষাল দেবব্রত বিশ্বাসের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতে সঙ্গীতের তালিম শুরু করেছিলেন মাত্র চার বছর বয়সে। নজরুলগীতি ছাড়া শ্যামাসঙ্গীতেও মুন্সিয়ানা ছিল তাঁর। এমনকি স্বয়ং সত্যজিত্‍ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন তিনি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘মাসুম’-এর ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ গানটি চিরস্মরণীয় হয়ে রয়ে গিয়েছে। এদিকে বাংলা এবং হিন্দি গানের পাশাপাশি তিনি ভোজপুরি এবং অসমিয়া ভাষায়ও গান গেয়েছেন।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে সঙ্গীতশিল্পী অনুপ ঘোষালকে প্রথম বার নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড় করালে ভোটে দাঁড়িয়ে জয়ী হন তিনি। হুগলির উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক হয়েছিলেন অনুপ। তবে এরপরে তৃণমূল তাঁকে আর টিকিট না দিলে রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না গায়কের।

শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”অনুপ ঘোষালের প্রয়ানে সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের পরিবার, আত্মীয়-পরিজন অনুরাগীদের কাছে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

প্রসঙ্গত, ২০১১ সালে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ পেয়েছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.