রাজ্য

বর্ষবরণে ‘মোচ্ছব’, পাঁচিল ভেঙে বাড়িতে ঢুকল গাড়ি!

বর্ষবরণের রাতে উত্তরপাড়ার জি টি রোডে বেপরোয়া গাড়ির তাণ্ডব। বাড়ির পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে গেল গাড়িয। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বেপরোয়া গাড়ির তাণ্ডবে এলাকাবাসীরাও ব্যাপক আতঙ্কিত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু ততক্ষণে গাড়ির চালকসহ অন্যান্য আরোহীরা গা ঢাকা দিয়েছেন। গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

কী ঘটনা উত্তরপাড়ায়?

বর্ষবরণের রাতে উত্তরপাড়ার জিটি রোডে বেপরোয়া গতির গাড়ির তাণ্ডব। বাড়ির পাঁচিল ভেঙে বাড়িতে ঢুকে গেল গাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার মধ্যরাতে কোন্নগরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি মাহিন্দ্রা এক্সইউভি গাড়ি। সেই সময় দোলতলা ঘাটের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

এরপর কিছুটা এগিয়ে বেপরোয়া গতিতে উলটো দিকের একটি গাছে ধাক্কা মারে এবং সোজা একটি বাড়ির পাঁচিল ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। বিকট শব্দ শুনে প্রথমে হকচকিয়ে যান স্থানীয়রা। অনেকেই ঘুম চোখে বাইরে বেরিয়ে আসেন। গাড়ির ভিতরে থাকা যুবকরা চিত্‍কার করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের উদ্যোগেই গাড়ির কাচ ভেঙে ভিতরে থাকা আরোহীদের উদ্ধার করা হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, গাড়িতে থাকা আরোহীদের উদ্ধারের সময় ভিতর থেকে মদ ও গাঁজার গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের অনুমাণ গাড়িতে মদ্যপান ও নেশার আসর বসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। কিন্তু ততক্ষণে গাড়ির আরোহীরা ঘটনাস্থল থেকে উধাও হয়ে গিয়েছে। পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে গিয়েছে। গাড়ি নম্বর ধরে মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.