বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক চমক আছে বড় পর্যায়। এমনকি সেই সমস্ত সিনেমা ইতিমধ্যে বক্স অফিসেও ব্যাপকভাবে জায়গা করে নিয়েছে। তবে এবার ওয়েব সিরিজের কাস্টিংয়ে দেখা গেল চমক। নেটফ্লিক্সে আসতে চলেছে নতুন বাংলা ওয়েব সিরিজ। যেখানে দেখা যাবে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম পর্যায়ে একাধিক অভিনেতাকে। দাপটে অভিনেতারা কারা?
বর্তমানে বড় পর্দার পাশাপাশি টলিউড হোক কিংবা বলিউড সব জায়গায় ওয়েব সিরিজ কিন্তু মানুষের মধ্যে বেশ জায়গা করে নিচ্ছে। বর্তমানে দাঁড়িয়ে হিন্দি দেব সিরিজ কিন্তু এখন বেশ বিগ বাজেটেরই হয়। তবে এতদিন পর্যন্ত সেরকমটা দেখা যেত না বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে। তবে এবার বাংলা ওয়েব সিরিজের কাস্টিং এই থাকছে বিশাল চমক। এমনকি সেই কাস্টিং নিয়ে চর্চাও কম হয়নি। এবার বাংলা ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ আসতে চলেছে নেটফ্লিক্সে। যেখানে পর্দা কাঁপাতে দেখা যাবে টলিউডের একাধিক দাপটে অভিনেতাকে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের টিজার। যেখানে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় সহ একাধিক তারকাকে। এই বিশাল কাস্টিং দেখে ইতিমধ্যেই এই ওয়েব সিরিজ দেখার জন্য উৎকণ্ঠা বেড়েছে দর্শকমহলে। এমনকি এই সমস্ত টলিউড সুপার স্টারকে একই ফ্রেমে দেখতে পাওয়ায় ব্যাপক ভাবে উচ্চশিত দর্শক মহল।







