ভাইরাল

মাত্র এক বছর দশ মাসেই বিস্ময়! গায়ত্রী মন্ত্র থেকে ৪০টি ছড়া, সুপার ট্যালেন্টেড প্রিয়াংশু

মাত্র এক বছর দশ মাস বয়সে গায়ত্রী মন্ত্র, সরস্বতী বন্দনা থেকে শুরু করে ৪০টি ছড়া অনর্গল বলে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট প্রিয়াংশু গুপ্তা। শুধু তাই নয়, ইংরেজি ও বাংলা বর্ণমালাও নির্ভুলভাবে বলতে পারে সে। এই বিস্ময়কর প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর ‘সুপার ট্যালেন্টেড বেবি’র শিরোপা পেয়েছে প্রিয়াংশু।
ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা প্রদীপ গুপ্তা ও ব্রততী গুপ্তার একমাত্র সন্তান প্রিয়াংশু। ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর স্বীকৃতি পেয়েছে সে। সংস্থার কর্মকর্তারা প্রথমে দিল্লি থেকে ভিডিও কলে প্রিয়াংশুর প্রতিভা যাচাই করেন। এরপর তারা সরাসরি প্রিয়াংশুর বাড়িতে এসে পরীক্ষা নেন। সেখানেই সাফল্য পায় ছোট্ট প্রিয়াংশু।
পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়াংশুর এই অসাধারণ স্মৃতিশক্তি এবং দ্রুত শেখার ক্ষমতা দেখে তারাও অবাক। খুব অল্প বয়সেই সে কঠিন মন্ত্র ও ছড়া মুখস্থ করে ফেলতে পারে। প্রিয়াংশুর মা ব্রততী দেবী বলেন, “প্রিয়াংশুর শেখার আগ্রহ দেখে আমরাও অবাক হয়ে যাই। ও খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নেয়। আমরা ওকে আরও উৎসাহ দিই, যাতে ও নিজের প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।”
প্রিয়াংশুর বাবা প্রদীপ গুপ্তা বলেন, “আমরা খুবই গর্বিত। প্রিয়াংশুর প্রতিভা দেখে আমরা অভিভূত। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর স্বীকৃতি আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।”
স্থানীয় বাসিন্দারাও প্রিয়াংশুর এই সাফল্যে উচ্ছ্বসিত। ছোট্ট প্রিয়াংশুর এই অসাধারণ প্রতিভা এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.