যত দিন যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন নিয়মে বদল আসছে। এমনকি পরিবর্তন হচ্ছে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতেও। এটা ২০২৬ – ২০২৭-এর শিক্ষাবর্ষে দশম শ্রেণীর জন্য নতুন কিছু নিয়ম আনতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি।
গোটা বিশ্বজুড়ে সিবিএসসি বোর্ডের তত্ত্বাবধানায় রয়েছে প্রায় ২৬০ টি স্কুল। নতুন করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ম আনার বিষয় এদের বৈঠক বসে। যেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ একাধিক সিবিএসসি সদস্য থেকে শুরু করে এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর আধিকারিকেরা। সেই বৈঠকে নিশ্চিত হয় দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বছরের দুইবার সেমিস্টারের নিয়মে পরীক্ষা হবে। এই নিয়ম কার্যকর হবে ২০২৬ – ২০২৭এর শিক্ষাবর্ষে। এছাড়াও জাতীয় শিক্ষা নীতি (NEP)-এর প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।
বৈঠক শেষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনযোগ করে। নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন।’







