হাওড়া: লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল ট্রেন। বৃহস্পতিবার দুপুরে মাজু হল্ট স্টেশনে ঢোকার মুহূর্তে লাইনচ্যুত হয় লোকাল ওই ট্রেনটি। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানা যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেলের অধিকারীকরা । সেই লোকাল ট্রেনটি হাওড়া থেকে আমতার দিকে রওনা দিয়েছিল।
তবে মাজু হল্ট স্টেশনে ঢোকার মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্রেনটি। জগত্বল্লভপুরের যাদববাটি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয় তিনটি বগি। হঠাৎই ট্রেন লাইনচ্যুত হওয়ায় কারণে আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত যাত্রীরা। বেশ কয়েকজন জখমও হয়।
ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার পর রেললাইনে ফাটল দেখা যায়। রেললাইনে ফাটলটি আগে থেকেই ছিল নাকি জানা যায়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর রেললাইনে ফাটল ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান দক্ষিণ-পূর্ব রেলের অধিকর্তা mসিপিআরও আদিত্য চৌধুরী। এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।







