আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে এবার পুরসভার দল । অভিযোগ , বেলেঘাটায় , সন্দীপ ঘোষের বাড়িটির কিছু অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে । জানা গেছে , পুরসভার অনুসন্ধানকারী দল , সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই , সন্দীপ ঘোষের বাড়ি গেছে । পুরসভার আধিকারিকরা , বাড়িটির কোনো অংশ অবৈধ ভাবে নির্মিত কিনা , নির্মিত হলেও , তার আয়তন কতটা , এসব বিষয় খতিয়ে দেখবেন । গত শুক্রবারই আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে এবিষয় নোটিশ গিয়েছিল ।
অভিযোগ , সন্দীপ ঘোষের বেলেঘাটায় যে চার তলা বাড়িটি রয়েছে , তার একাংশ বেআইনি ভাবে নির্মিত । এ বিষয়ে পুরসভার কাছে অভিযোগ জমা পড়লেই , নড়ে চড়ে বসে তারা । সন্দীপ ঘোষের বাড়িতে , পুরসভার তরফে পাঠানো নোটিশে বলা হয় , ৩০ সেপ্টেম্বর , সোমবার , সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে যাবেন পুরসভার ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মণ্ডল। সেই মতোই সোমবার দুপুর ১২ টা নাগাদ , আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে পৌঁছান পুরসভার আধিকারিকরা ।
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ , সিবিআই এর হাতে প্রথমে আর জি করে দুর্নীতি কাণ্ডে ও পরে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে গ্রেফতার হন । তার বিরুদ্ধে তদন্তে নেমে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল , তার বেলেঘাটার এই বাড়িতেও হানা দিয়েছিল ।







