রাজ্য

আন্দোলনের গতিপথ ঠিক করতে চলেছে আরজিকরের জুনিয়র ডাক্তাররা

গত ১০ই আগস্ট থেকে আর জি করের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে প্রতিনিয়ত চলেছে আন্দোলন। এমনকি তারপর থেকে লাগাতেও চলেছি জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি। তবে রাজ্য সরকারের আশ্বাসে বর্তমানে কাজে ফিরেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তবে আগামী দিনে কোন পথে এগোবে আন্দোলন সেই দিক ঠিক করতে শুক্রবার এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে গণ কনভেনশন আয়োজন করছেন জুনিয়র ডাক্তারেরা।

জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি শুরু হতে চলেছে ঠিক বিকেল ৪টে। এই কর্মসূচিতে পরবর্তী সময়ে আন্দোলন কোন পথে এগোবে সেই নিয়ে হবে আলোচনা। এই আলোচনার কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের ২৩টি সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর প্রতিনিধিরা। এমনকি যেই বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা প্রথম দিন থেকে আন্দোলনের পাশে ছিলেন তাঁদের মধ্যে অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও নাগরিক সমাজের ‘সমমনস্ক’ মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় নাম থাকছে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের। সর্বোপরি সেখানে থাকছে বেশ কয়েকজন সিনিয়র ডাক্তাররা। সব মিলিয়ে মোটামুটি আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ২৫ থেকে ৩০ জনকে।

যেই আলোচনায় উঠে আসতে পারে
প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়। এছাড়াও হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার এবং পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকারের সঙ্গে দুই দফার আলোচনা সম্পন্ন হয়েছে। সেখানে অনেক ইতিবাচক প্রতিশ্রুতি পেয়েছে যা কার্যকর হওয়ার পথে কতটা এগিয়েছে সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে। এবার দেখার এই কর্মসূচিতে কি সিদ্ধান্ত নেয় আন্দোলনকারী ডাক্তাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.