বিনোদন

‘অশালীন আচরণ করেছিলেন মাদকাসক্ত সহ অভিনেতা’-বিস্ফোরক মালায়লম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস

সহ অভিনেতার ওপর বেজায় চটেছেন মালায়লম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়া। শ্যুটিং ফ্লোরে মাদকাসক্ত অবস্থায় কুরুচিকর মন্তব্য করেছিলেন অভিনেত্রীকে। অভিনেতার নাম জানাতে চাননি ভিন্সি। তিনি বলেন,”আমার পোশাকে একটু সমস্যা হয়েছিল। আমি সেটা ঠিক করার চেষ্টা করছিলাম । কিন্তু হঠাৎ উনি সকলের সামনে আমার কাছে এসে বলছিলেন, ‘আমি তোমাকে সাহায্য করব’। এই আচরণে আমি প্রবল অস্বস্তিতে পরেছিলাম। এরপর আর তাঁর সাথে সেই কাজ শেষ করে ওঠা হয়নি আমার। সেই থেকে ঠিক করে নিয়েছি কোনোরকম নেশাগ্রস্থ সহ শিল্পীর সাথে আমি কাজ করবো না।”

কেরলের পাল্লিপ্পুরমের চার্চে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অভিনেত্রী। সেখানেও তিনি বলেন, ”আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে, আমি তাঁর সঙ্গে কাজ করব না।” পরবর্তীতে এই প্রসঙ্গে কথা উঠতে তিনি বলেন,”একটি বিচ্ছিরি অভিজ্ঞতার পর আমি আর নেশাচ্ছন্ন শিল্পীদের সাথে কাজ করি না। এরফলে আমি আর বেশি কাজও পাই না। কিন্তু ছবির তাড়নায় আমি কখনই নিজের বক্তব্য থেকে বিরত হব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.