দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে রয়েছে ভারত-আফ্রিকার সম্পর্কও । মোদী জামানায় ভারত ও আফ্রিকার সম্পর্কে অনেকটাই পরিবর্তন এসেছে । পূর্বের তুলনায় সম্পর্ক আরো মজবুত হয়েছে। পাশাপাশি এক বিশেষ অংশীদারিত্বের সম্পর্কও তৈরি হয়েছে ।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ আলির আমন্ত্রণে গত সপ্তাহ তেই ইথিওপিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তার প্রথম ইথিওপিয়া সফর। তবে চলতি বছরেই এটা প্রধানমন্ত্রীর তৃতীয় আফ্রিকা সফর।
প্রধানমন্ত্রী মোদীর ইথিওপিয়ার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই অনুমান করা হচ্ছে। কারণ ভারত ও ইথিওপিয়ার বহুদিনের সম্পর্ক। তবে বিগত ১৫ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী ইথিওপিয়া সফরে না গেলেও প্রধানমন্ত্রী মোদীই প্রথম যাচ্ছেন ইথিওপিয়া সফরে।







