রাজ্য

বিয়েবাড়ির বাসে ভয়ংকর আগুন , বাসের বাইক

দূর্ঘটনার কবলে পড়ল বিয়েবাড়িগামী বাস । রানাঘাট থেকে চাকদাহগামী ওই বাস গতকাল রাতে ১২ নম্বর জাতীয় সড়কে ধরে ফেরার সময় ভাটিগাছার কাছেই দুর্ঘটনার কবলে পড়ে। একটি মোটরবাইক ধাক্কা মারে ওই বাসটিকে। ধাক্কার মারার পর মোটরবাইকটি বাসের নীচে চলে যায় , তারপরই আগুন ধরে যায় বাসে ।

জানা গেছে, বাসে আগুন লেগেছে দেখতে পেয়ে স্থানীয় মানুষজন ছুটে আসে । এবং বাসযাত্রীদের নামিয়ে দেন স্থানীয়রা। যার কারণে বাসযাত্রীরা সেইভাবে আহত নাহলেও গুরুতরভাবে আহত হন মোটরবাইক আরোহী। বর্তমানে আহত মোটরবাইক আরোহীকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে । তার অবস্থা এখন স্থিতিশীল । দূর্ঘটনার পর কিছুটা যানজটের সৃষ্টি হলেও , কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায়।

অন্যদিকে তামিলনাড়ুতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ১১জন যাত্রীর । আহত হয়েছে আরও ৬০ জন । দুর্ঘটনাটি ঘটে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায়। পুলিশ সূত্রে খবর, একটি বাস আচমকাই গতি বাড়িয়ে ভুল রাস্তায় ঢুকে যায় । দ্রুতগতিতে ছুটছিল বাসটি, আচমকাই অপর একটি বাসটি সামনে চলে আসে। এরপর মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের । সংঘর্ষের মান এতটাই তীব্র ছিল যে বাসের একটি অংশ দুমড়ে মুছরে যায় । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.