বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন , আর তার পূর্বেই চড়েছে রাজনীতির উত্তাপ। কে কোথা থেকে প্রার্থী হবেন , তা নিয়েই বাড়ছে জল্পনা । নানান মন্তব্য করছেন বিরোধী শিবিরের নেতারাও । যার মধ্যে উল্লেখযোগ্য বক্তব্য রেখেছেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তার কথায় , অভিষেক নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন , তিনি উপমূখ্যমন্ত্রী হতে চান ।
যা নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি জানালেন , ”দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের দল, আমাদের উপর ছেড়ে দিন।”
অভিষেকের বক্তব্যে পাল্টা সুকান্তর কটাক্ষ , ”অভিষেকের কথার উপর ভরসা করার কোনও যুক্তি আছে কি? দেখাই যাক না কী হয়।”
প্রসঙ্গত , সোমবার থেকে , ডায়মন্ড হারবারে দ্বিতীয় বারের জন্য শুরু হয়েছে সেবাশ্রয় প্রকল্প । এদিন সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েই , সাংবাদিকরা তাকে নন্দীগ্রামে দাঁড়ানোর বিষয়ে জিজ্ঞেস করলেন সুকান্তকে একহাত নেন অভিষেক ।







