দেশ

ইনস্টল থাকবে আগে থেকেই , ডিলিটও করতে পারবেন না ইউজাররা ! সাইবার নিরাপত্তায় নতুন অ্যাপ কেন্দ্রের

কেন্দ্রের তরফে এবার সাইবার নিরাপত্তায় বাড়ানো হলো জোর ! যার দরুন , এবার মোবাইলে আগে থেকেই ইনস্টল থাকবে একটি অ্যাপ । টেলিকম মন্ত্রকের তরফে , ইতিমধ্যেই জারি করা হয়েছে এই নির্দেশিকা । পাশাপাশি কেন্দ্রের তরফে , নির্মাণকারী সংস্থা গুলিকেও এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে তাদের নির্মিত মোবাইলে , ‘ সঞ্চার সাথী ‘ নামক এই অ্যাপটি ইনস্টল করে রাখতে হবে। পাশাপাশি , এই অ্যাপটি ভিজিবলই থাকবে , অর্থাৎ , ‘ সঞ্চার সাথী ‘ অ্যাপ নিয়ে , গ্রাহক বা ইউজারকে কোনরকম অন্ধকারে রাখা যাবে না । উল্লেখ্য , এই অ্যাপটিকে ইউজাররা ডিলিটও করতে পারবে না । পাশাপাশি এই অ্যাপটির কাজ সীমিত এবং নিষিদ্ধ ।

তবে যেসব স্মার্ট ফোন এখন বিক্রি হয়ে গিয়েছে , সেগুলিতে কীভাবে ইনস্টল করা যাবে , কেন্দ্রের এই অ্যাপ ? টেলিকম মন্ত্রক সূত্রে খবর , মোবাইল সংস্থাগুলি সফটওয়ার আপডেটের মাধ্যমে অটোমেটিকই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে বিক্রি হয়ে যাওয়া মোবাইল গুলিতে । ৯০ দিনের মধ্যে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে এই কাজ সম্পন্ন করতে হবে , তারপর ১২০ দিনের মাথায় রিপোর্টও পেশ করতে হবে ।

তবে অ্যাপ ইনস্টল করার মধ্যে দিয়েও উকি মারছে রাজনীতি । তড়িঘড়ি, এই অ্যাপ ইনস্টল করার নির্দেশিকাকে সহজ চোখে দেখছেন না বিরোধীরা । যেমন , কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল , নিজের সমাজ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করেন , যেখানে তিনি লেখেন , “ফোনের মধ্যে আগে থেকে ইনস্টল করা সরকারি অ্যাপ আসলেই রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার। এটিকে আবার আনইনস্টল করারও কোনও সুযোগ নেই। এটি প্রতিটি নাগরিকের গতিবিধির উপরেই নজরদারি চালাতেই তৈরি হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.