উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত হলো চার ডাক্তারী পড়ুয়ার, যার মধ্যে রয়েছে দুইজন বাঙালি । পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অর্ণব চক্রবর্তী, সপ্তর্ষি দাস, আয়ুষ শর্মা এবং শ্রেষ্ঠ পাঞ্চোলি । ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ডাক্তারী পড়তেন চারজন। ঘটনাটি ঘটে আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর ।
বুধবার রাত ৯টা নাগাদ একটি গাড়ি করে ওই চারজন ডাক্তারী পড়ুয়া ঘুরতে বেরিয়ে ছিল। তখনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে । ট্রাকে ধাক্কা লাগার ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় । তৎক্ষণাৎ মৃত্যু হয় গাড়িতে থাকা চার ডাক্তারী পড়ুয়ার। ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে ঠিল চড়া দূরত্বে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
দূর্ঘটনার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। এবং তৎক্ষণাৎ তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পোঁছে গাড়ি থেকে দেহগুলিকে উদ্ধার করে । এরপর ওই দেহগুলিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে বহু মদের বোতল ও খাবার পাওয়া গেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যে হয়তো দূর্ঘটনাটি ঘটতে পারে। ঠিক কিভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।







