রাজ্য

উচ্চমাধ্যমিক পরীক্ষায় সময় সূচী বদলাচ্ছে সংসদ

একাদশ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিতে হবে স্কুলকে। একথা আগেই ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার সেই পরীক্ষা শেষ করার সময় সীমাও স্কুলগুলিকে বেঁধে দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ মিলল খবর। পাশাপাশি আগামী বছর থেকে একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষায় বেশ কিছু বদল আনা হচ্ছে বলে জানা গিয়েছে।সংসদ সূত্রে খবর, আগামী বছর 20 মার্চের মধ্যে একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা শেষ করতে হবে স্কুলগুলিকে। তার পর আর কোনওভাবেই এই পরীক্ষা নেওয়া যাবে না।

প্রসঙ্গত আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়ের ক্ষেত্রে অনেকটাই বদল আনতে চলেছে সংসদ। এতোদিন পর্যন্ত সকাল 10 টা থেকে শুরু হত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। যা শেষ হলেই দ্বিতীয় অর্ধে শুরু হয়ে যেত একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা। সূত্রের খবর, আগামী বছর থেকে পরীক্ষা শুরুর সময় বদলাবে সংসদ। 2024-এ মাধ্যমিকের মতো পরীক্ষা শুরু হবে বেলা 12টায়। যা চলবে দুপুর সোয়া 3টে পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.