রাজনীতিরাজ্য

সংহতি দিবসের সকালে একতার বার্তা মমতার

রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করছে কিছু দল , আর তাদের বিরুদ্ধেই লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সংহতি দিবসের সকালে , একতার বার্তা দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট মমতার ।

৬ ডিসেম্বর , সংহতি দিবসের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, x হ্যান্ডেলে লেখেন , “বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি- এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”

উল্লেখ্য , ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয় বাবরি মসজিদ । তারপর থেকেই প্রতিবছর এই দিনে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে । প্রতিবারের মতো এবারও সভা করছে তৃণমূল । উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.