বিনোদন

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি শিল্পী নচিকেতা

‘নীলাঞ্জনা সে প্রথম প্রেম’ আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এমনকি এখনো পর্যন্ত ‘বৃদ্ধাশ্রম’ গান শুনে চোখে জ্বর পরর আসে আপামোর বাঙালির। এবারে সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উদ্বিগ্ন গোটা বাংলার শ্রোতারা।

শীতকাল শুরু হতে চারিদিকে সাজো সজল রব শুরু হয়ে যায়। রাজ্যজুড়ে চলে মেলা থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব। তাই শিল্পীদের একের পর এক শো থাকে। তবে বর্তমানে গায়কের শারীরিক পরিস্থিতি খুব একটা ঠিক না থাকায় তিনি খুব একটা শো করেন না। গত ২০২৩ সালে সারভাইকাল স্পন্ডেলাইটিসের জন্য বেশ অসুস্থ হয়ে পরেছিলেন। যার জন্য একাধিক শো বাতিল করেছিলেন। এবারও একই চিত্র দেখা গেল।

সময়ের সঙ্গে বয়স বৃদ্ধি হলেও কন্ঠের মাধুর্য এখনো অক্ষত জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতার কন্ঠে। তবে বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেছিলেন। তবে স্পন্ডালাইটিসের সমস্যা নয়। এবার হার্টের সমস্যার জন্য শারীরিক পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। যার জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাঁর শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। বর্তমানে অসুস্থতার কারণে রাজ্যজুড়ে বেশ কিছু বাতিল করেছেন গায়ক। এই খবর ছড়িয়ে পরতেই সকলেই শিল্পীর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.