বাংলা বিনোদন জগতে বেশ পরিচিত একজন অভিনেত্রী হলেন মোনালিসা পাল । যদিও অভিনয়ে আসার অনেক আগেই বিভিন্ন বিনোদনমূলক শো সঞ্চালনা করেই দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে ৯০ এর দশকের ছেলেমেয়েদের কাছে মোনালিসা সঞ্চালিত সংগীত বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘হাওড়া ব্রিজ’ হল একটা নস্টালজিয়া।
মিষ্টি হাসি, ফাঙ্কি পোশাকই ছিল তাঁর মূল ইউএসপি। তখনও হোয়াটসঅ্যাপ আসেনি। ডিজিটাক দুনিয়াও এইভাবে জাঁকিয়ে বসেনি। কখন টেলিভিশনের পর্দার সেই সুন্দরী আপনার চিঠি খুলে নিজের হাতে পরবেন, সেই অপেক্ষায় থাকতেন আপনিও। মনে আছে হাওড়া ব্রিজের কথা? মনে আছে মোনালিসা পালের কথা? বহুদিন হল আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না তাঁকে। এখন কোথায় তিনি? কী করেন জানেন?
তবে অভিনয় থেকে দূরে থাকলেও বরাবরই সোশ্যাল মিডিয়াতে দারুণ একটিভ মোনালিসা। ব্যক্তিগত জীবনের নানান টুকরো মুহূর্ত শেয়ার করে নিতে যায় দেখা যায় অভিনেত্রীকে। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেই বোঝা যায় ঘুরতে দারুন ভালোবাসেন মোনালিসা। প্রসঙ্গত আজ থেকে চার বছর আগে ২০১৮ সালে ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলে মোনালিসা। জানা যায় ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করার থেকে বেড়ে ওঠা তবে সবটাই কেটেছে একসাথে। সেই বন্ধুত্বই ক্রমশ পরিণত হয় ভালোবাসায়। তারপর পরবর্তীতে তা বিয়ের সম্পর্কে পরিণতি পায়।তবে সন্তান হওয়ার পর থেকে খানিক অন্তরালেই তিনি। তিনি দ্রুত কাজে ফিরুন, এমনটাই চান তাঁর ভক্তরা।







