টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক ছন্দপতন ঘটেছে। করোনার সময় সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছিলেন কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই সময়ের তারকা কল্যাণ চট্টোপাধ্যায় এবার চির ঘুমের দেশে পাড়ি দিলেন। ঘটলো এক যুগের অবসান।
সেলুলয়েডে যেন ঘটেই চলেছে একের পর এক নক্ষত্রপতন। এবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়। পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় প্রশিক্ষণ নিয়ে প্রথম নাটকের মঞ্চে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। তবে বড় পর্দায় তাঁর হাতেখড়ি হয় তপন সিনহার পরিচালনায় ‘আপনজন’ সিনেমার মাধ্যমে। এরপর দিলীপ কুমারের সঙ্গে ‘সাগিনা মাহাতো’, উত্তম কুমারের সঙ্গে ‘ধন্যি মেয়ে’র মতো সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। এমনকি তিনি বহুবার স্ক্রিন শেয়ার করেছেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে’র মতো একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে।
তবে তিনি তাঁর গন্ডি শুধুমাত্র বড় পর্দায় বেঁধে রেখেছিলেন এমনটাই নয়। এমনকি তাঁকে ছোট পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়তে দেখা গিয়েছিল। একই সঙ্গে সুজয় ঘোষের পরিচালনাতেও সিনেমা করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এভাবেই প্রায় ৪০০ টি সিনেমা রয়েছে অভিনেতা কল্যাণের ঝুলিতে। তবে শেষবার তাকে দেখা গিয়েছিল তানসেনের তানপুরা ওয়েব সিরিজে। তবে তিনি দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে থাকলেও শেষ রক্ষা করা গেল না।
সম্প্রতি তিনি টাইফয়েড ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে
বহুদিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন। অনেকদিন ধরেই চিকিৎসকেরা চেষ্টা করছিলেন অভিনেতাকে সুস্থ করে তুলতে। তবে সবকিছুর পরেও সেই সমস্ত চেষ্টা বিফলে গেল। ৮১ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। এই অকাল প্রয়াণে শোকোস্তব্ধ টলিউড। এমনকি চোখের জলে ভেঙে পরেছে অভিনেতার অনুরাগীরা।







