বিনোদন

ফের দুষ্টের দমনকারী রূপে বড় পর্দায় আসছেন রানী মুখার্জি, প্রকাশ্যে ‘মার্দানি ৩’ প্রথম লুক

বাংলার মানুষের অন্যতম গর্ব বলিউড ইন্ডাস্ট্রি বলতেই উঠে আসে রানী মুখার্জির নাম। তিনি বঙ্গ তনয়া হয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের দাপট দেখিয়ে চলেছে। সম্প্রতি তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। পাশাপাশি তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন মার্দানি সিনেমায় শিবানী শিবাজী রায় চরিত্র। এরই মধ্যে এই সিনেমার দুটো সিকুয়াল বড় পর্দায় মুক্তি পেয়েছে। এবার সামনে এলো এই সিনেমার তৃতীয় সিক্যুয়েলের প্রথম লুক।

রানী মুখার্জীর বিনোদন জুনিয়ায় যাত্রা শুরু হয়েছিল বিয়ের ফুল নামের বাংলা সিনেমার মাধ্যমে। যেখানেই প্রসেনজিৎ চ্যাটার্জি নায়িকা হয়ে মানুষের নজর কেড়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে বলিউডের একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছেন নায়িকা। এছাড়াও তিনি মানুষের মনে দাগ হিন্দি সিনেমার কপ-ড্রামায় সবচেয়ে সফল নারী-প্রধান ফ্র্যাঞ্চাইজি হিসাবে জায়গা করে নিয়েছে নায়িকা। ২০১৪ সালে মারদানি সিনেমায় পুলিশ অফিসার শিবাণী শিবাজি রয়ের ভূমিকায় ধরা দিতে। যেখানে তাকে প্রথম দেখা গিয়েছে দুষ্টের দমনকারী রূপে।

এরপর এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘মর্দানি ২’ পর্দায় আছে ২০১৯ সালে। পরপর দুটো সিনেমায় রনং দেহি রূপে এক্কেবারে দর্শক মহলকে মুগ্ধ করে ফেলেন। তারপরেই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী সাফল্যের ঝুড়িতে আসলো জাতীয় পুরস্কার। তবে এইটুকু সাফল্যেই থেমে যাচ্ছেন না বঙ্গ তনয়া সেটাও ফের স্পষ্ট বুঝিয়ে দিলেন। এবার বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমার তৃতীয় সিকুয়েল অর্থাৎ ‘মর্দানি ৩’। এরই মধ্যে সামনে এসেছে এই সিনেমা মুক্তির তারিখ। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ২৭ শে ফেব্রুয়ারি পর্দা কাঁপাতে আসবে রানী মুখার্জি অভিনীত এই সিনেমা। রং-এর উৎসবে আগে মুক্তির এই সময়টা সমাজের এক বিশেষ বার্তা বহন করছে। পাশাপাশি প্রকাশ্যে এসেছে এই সিনেমার নায়িকাবিরানী মুখার্জির প্রথম লুক। যেখানে নায়িকা ধরা দিয়েছেন ব্ল্যাক শার্ট ও ব্লু ডেমিমে।

পাশাপাশি সেই পোস্টারে দেখা গিয়েছে পিস্তল হাতে ও চোখে আগুন নিয়ে শিবানী শিবাজী রায়ের ভূমিকায় চেনা ছন্দে রানী মুখার্জিকে। এই সিনেমার পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিরাজ মিনাওয়ালা। পাশাপাশি এই সিনেমার প্রযোজনা করছে ইয়াশ রাজ ফিল্মস। এমনকি সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। সব মিলিয়ে সাহসী পুলিশের ভূমিকায় ফের অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শকমহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.