নিজস্ব সংবাদদাতা: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলতেই আমরা সালমান খানকে বুঝি। কয়েকদিন আগেই বলিপাড়ার এই সুপারস্টার ৫৭-তে পা দিয়েছেন। বছরের পর বছর ধরে তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন নিয়ে গুঞ্জন হলেও,এখনো বিয়ের পিঁড়িতে বসেননি ভাইজান। এইসব কিছুকে পরোয়া না করে সাল্লু কেবল নিজের কাজেই ব্যস্ত আছেন।
সম্প্রতি সালমান তার ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নেন। ঈদের দিনে এই পর্বটি প্রচারে আসে। এই শো তে একজন নেটিজেনের মন্তব্য উত্থাপন করেন আরবাজ। সেখানে এমন ছিল যে ‘কোথায় লুকিয়ে আছো ভীতু? ভারতের সবাই জানে যে, তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং ১৭ বছরের সন্তানের সঙ্গে আছো। ভারতের মানুষকে কত দিন মুর্খ বানিয়ে রাখবে?’
এই প্রশ্নের জবাবে সালমান খান বলেন ‘এসব মানুষ খুবই জ্ঞানী! একদম বাজে কথা এটা। আমি জানি না, এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কী মনে করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনও বউ নেই। আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি। সেই ৯ বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।’
এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসলেও সালমান খান বেশ কিছু প্রেম করেছেন । তার প্রেমিকার তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ ও ইউলিয়া ভান্টুর। কিন্তু কারো সঙ্গেই সম্পর্কের পরিণতি দেননি তিনি।







