বাংলা ওয়েব সিরিজ দুনিয়ায় আলোড়ন ফেলেছে ইন্দু ওয়েব সিরিজ। এরই মধ্যে ওটিটি প্লাটফর্মে ঝড় তুলেছে এই সিরিজের দ্বিতীয় সিজন। ‘হিন্দু ২’-এর পরে সকলেই অপেক্ষায় বসেছিল তিন নম্বর সেজেন দেখার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে হৈচৈতে মুক্তি পেতে চলেছে ‘ইন্দু ৩’। প্রকাশ্যে এই ওয়েব সিরিজের ট্রেলার। তবে এবার দর্শকমহলের প্রশ্ন দুর্গাপূজায় কি ‘ইন্দু ৩’ রহস্য উদঘাটন হবে?
বর্তমান সময় দাঁড়িয়ে ইশা সাহার অভিনয় দাপট দেখাচ্ছে বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সর্বত্রই। বাংলার দর্শকমহলের বেশ পছন্দের হল রহস্যে রোমাঞ্চে মোরা কাহিনী। তাই প্রথম সিজন থেকেই ইন্দু ওয়েব সিরিজ দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছিল। এরপরেই ‘ইন্দু ২’ ওয়েব সিরিজ সামনে আসার পর যেন মানুষের উন্মাদনা আরো কয়েকগুণ বেড়ে যায়। এই সিজনের গল্প মানুষের বেশ পছন্দ হয়। তবে দ্বিতীয় সিজনে পুরো রহস্য উন্মোচন হয়নি। তাই এই গল্প নিয়ে দর্শকমহলের তৈরি হয়েছে উৎকণ্ঠা। তবে জানা গিয়েছে তৃতীয় সিজনই এই সিরিজের শেষ সেভেন হতে চলেছে।
তাই এবার সকলেই আশা করছে ‘ইন্দু ৩’তেই শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া একের পর এক হত্যার কিনারা করতে পারবে অনুসন্ধানী ইন্দু। এই প্রধান চরিত্রে অভিনেত্রী ইশা সাহা নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে মানুষের মনের দাগ কেটে ফেলেছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। যেখানে দেখা গিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত রহস্যের আলো-ছায়া। পাশাপাশি ইন্দু চরিত্রে অভিনেত্রী ইশা সামনে আনবেন কেন ইন্দুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত রহস্য উন্মোচন হবে চলতি মাসের ২৭ তারিখে। এরই মধ্যে ঢাকে কাঠি পড়ে গেছে। তাই পুজোর আমেজ গায়ে মেখেই সকলেই আর কয়েকটা দিন পরেই হইচইয়ের পর্দায় দেখতে পাবে ‘ইন্দু ৩’।







