ফের বলিউডে আর্থিক জালিয়াতির অভিযোগ। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করে চলেছে ব্যাটিং অ্যাপের মাধ্যমে আর্থিক জালিয়াতির অভিযোগের। যেখানে উঠে এসেছে একের পর এক বলে তারকার নাম। এছাড়াও মাদক-কান্ডে নাম জড়িয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীর। এবার ফের এক পরিচালক ও তার স্ত্রীর সহ তার গোটা টিমের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল। রাজস্থান ও মুম্বাই পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে পরিচালক ও তার সহধর্মিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ অজয় মুরদিয়ার তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। গত ২০২৪-এর এপ্রিল মাসে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে পরিচালক বিক্রমভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট সহ গোটা টিম ডাক্তারের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পরিচালক বলেছিলেন ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবে বলে দাবি করেন চিকিৎসক। তারপরে প্রায় ১ বছরের বেশি সময় কেটে গিয়েছে তবে কোন টাকা পায়নি বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
রাজস্থানের উদয়পুর থানায় গিয়ে পুলিশের দরস্ত হয়েছেন ওই তিনি। পাশাপাশি তিনি পরিচালক ও তার স্ত্রীর সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে সেই সময় অভিযোগ অস্বীকার করেছিলেন তারা। তবে পরবর্তীতে মুম্বাই পুলিশ ও রাজস্থানের উদয়পুর থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তারপরেই প্রত্যেকের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। এরপর মাত্র ২০ দিনের মধ্যে মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে পরিচালককে গ্রেফতার তদন্তকারীরা। এমনকি তদন্ত চলছে খুব দ্রুত তার স্ত্রী ও গোটা টিমকে ধরা হবে। এলাকাজুড়ে চলছে চিরুনি তল্লাশি। তবে এই ঘটনার জল কোন দিকে গড়ায় সেই দিকে তাকিয়ে রয়েছে সকলেই।







