জেলারাজনীতি

মুখ্যমন্ত্রীর পাশে থাকার সফরে এবার স্থান কোচবিহার , মুখিয়ে জনগণ

পাশে থাকার সফরে , সোমবার কোচবিহারে সভা মুখ্যমন্ত্রীর । জানা গিয়েছে আজ দুপুর নাগাদ , কোচবিহার পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করবেন বিকেল ৪ টে নাগাদ । উল্লেখ্য মঙ্গলবারও কোচবিহারেই থাকছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাসমেলা মাঠে হওয়া তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলের সকালে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার সম্ভাবনাও রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

মূলত SIR নিয়ে , রাজ্যের মানুষ , যেভাবে আতঙ্কিত , সেই আতঙ্ক দুর করতেই বিভিন্ন জেলায় পাশে থাকার সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই সফরের প্রথম সভা ছিল বনগাঁয় । তারপর একেক করে মালদা মুর্শিদাবাদ , আর এবার কোচবিহার ।

উল্লেখ্য , বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন , “আমি ভোট চাইতে আসিনি। যখন নির্বাচন হবে, তখন ভোটের কথা বলব। আমি এসেছি শুধুমাত্র আপনাদের পাশে থাকতে। আমি জানি, আপনারা সকলেই উদ্বিগ্ন। যে কায়দায় তড়িঘড়ি এসআইআরের কাজ চলছে, তা অবৈজ্ঞানিক। তিন বছরের কাজ তিন মাসে হয় না। ফলে ইতিমধ্যে চল্লিশের কাছাকাছি মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি সবাইকে একথাই বলতে চাই, কেউ নিজের জীবন বিসর্জন দেবেন না। ভয় পাবেন না। আমি থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কাউকে পুশব্যাক করা হবে না। যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা সবাই নাগরিক। কাউকে বাদ দেওয়া যাবে না।” এবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন , এখন সেটাই দেখার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.