এবারে বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করলো নদীয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ প্রশাসন।। ধৃতদের আজ তোলা হলো রানাঘাট আদালতে।।
গতকাল রাতে বিশেষ অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম টিম।এদিন নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প এলাকায় অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ প্রশাসন,এবং অভিযানে নেমে ৪ জন সাইবার প্রতারক কে গ্রেফতার করে পুলিশ প্রশাসন। ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার,সমীর গুহ রায়,তন্ময় সরকার ও বিশ্বনাথ বিশ্বাস ওরফে(রাহুল)। সকলের বাড়ি নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প এলাকায়। নদীয়ার রানাঘাট পুলিশ প্রশাসন সূত্রে খবর,ধৃত চার জনের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে,এবং এই প্রতারকরা বন্ধন ব্যাঙ্কের চাকরি জালিয়াতি র্যাকেটের সাথে জড়িত এবং তাদের সাথে আরও অনেকে জড়িত আছে বলে জানা গেছে।







