জেলা

“একুশে জুলাই শহীদ স্মরণ”-এর প্রস্তুতি সভায় ঐক্য ও উৎসাহের বার্তা কল্যাণী থেকে

আসন্ন “অমর একুশে জুলাই শহীদ স্মরণ” কর্মসূচিকে সফল করে তুলতে প্রস্তুতির শেষ পর্বে ব্যস্ত রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে মঙ্গলবার কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কাঁচরাপাড়া শহীদপল্লীতে অনুষ্ঠিত হল বিশেষ প্রস্তুতি সভা।

সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ যীশু, কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ সিং, সহ একাধিক জনপ্রতিনিধি ও দলীয় শাখা সংগঠনের নেতৃত্ব। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী ২১ জুলাই ধর্মতলার শহীদ মঞ্চের কর্মসূচিকে ঘিরে সংগঠনের বার্তা ও দিশা স্থির করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

সভা থেকে নেতৃবৃন্দ জানান, একুশে জুলাই কেবল দলীয় কর্মসূচি নয়, এটি বাংলার আত্মমর্যাদার প্রতীক। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বৃহত্তর জনসম্পৃক্ততা গড়ে তোলার ডাক দেওয়া হয় সভা থেকে।

প্রস্তুতি সভা জুড়ে ছিল দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক পরিকাঠামো মজবুতকরণ ও কর্মীদের দায়িত্ববোধ বৃদ্ধির উপর জোর। বক্তারা জানান, “২১ জুলাই শুধু অতীতের স্মরণ নয়, আগামী লড়াইয়ের রণকৌশল নির্মাণের ক্ষেত্রও।”

উৎসাহে ও সংহতিতে ভরপুর এই প্রস্তুতি সভা এলাকাবাসীর মধ্যেও রাজনৈতিক সচেতনতা ও আগ্রহ জাগিয়ে তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.