পাটনার পারস হাসপাতালে গুলিকান্ডে নয়া মোড়। পশ্চিমবঙ্গ থেকে এই ঘটনার মূল শ্যুটার সহ ৫ অভিযুক্ত পাকড়াও। বিহার পুলিশ ও বেঙ্গল এসটিএফের যৌথ অভিযানে নিউটনের সাপুরজি আবাসন থেকে গ্রেফতার হয় অভিযুক্তরা। ধৃতদের দ্রুত বিহারে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে।
বর্তমানে ভাইরাল বিহারের পাটনার পারস হাসপাতালে ৫ দুষ্কৃতীর গুলি চালানোর ঘটনা। পারস হাসপাতালের আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে বিচারাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্র। এরপর গত বৃহস্পতিবার সকালে ৫ দুষ্কৃতী ওই কেবিনে ঢুকে গুলি চালায়। তারপর এই অভিযুক্তদের খোঁজে বঙ্গে পৌঁছয় বিহার পুলিশ।
তারপরেই এবার বিহার পুলিশ বাংলার এসটিএফের সাহায্যে গ্রেফতার হয় ৫ অভিযুক্ত। ধৃতদের নাম আকিব মালিক, সোনু, কালু ওরফে মুস্তাকিম এবং ভিন্ডি ওরফে বলবন্ত সিং। এই ঘটনার মূল শ্যুটার তৌসিফ রাজা ওরফে বাদশারা।বঙ্গের কোনো এক আদালতে পেশ করে ধৃতদের বিহারে নিয়ে যাওয়ার আবেদন জানানো হবে। তবে এরইমধ্যে বাংলায় থেকেই বিহার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কি কারণ লুকিয়ে থাকতে পারে সেই বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা।







