ক্রাইমজেলা

বাঁকুড়ায় বন্ধ ঘরে মিলল বৃদ্ধ দম্পতির দেহ, পারিবারিক বিবাদ ঘিরে রহস্য

বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত কুশমুড়ি গ্রামে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ। ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম দীনবন্ধু কুণ্ডু ও তাঁর স্ত্রী লক্ষ্মী কুণ্ডু। পুলিশ সূত্রে খবর, ঘরের ভিতর লক্ষ্মী কুণ্ডুর নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়, অন্যদিকে একই ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল দীনবন্ধু কুণ্ডুর দেহ।

স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি ইন্দাস থানার পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দুই বৃদ্ধের দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ দুটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হলেও, কোনও অস্বাভাবিকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। বিশেষ করে ছেলে ও পুত্রবধূর সঙ্গে বৃদ্ধ দম্পতির সম্পর্ক ভালো ছিল না বলে অভিযোগ। সেই বিবাদ একসময় থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। অভিযোগ, পরিবারে অবহেলা ও মানসিক চাপের মধ্যেই দিন কাটছিল তাঁদের।

তবে এই সব অভিযোগ মানতে নারাজ মৃত দম্পতির ছেলে অসিত কুণ্ডু। তাঁর দাবি, কয়েক সপ্তাহ আগে পারিবারিক সমস্যা হলেও তা থানাতেই মীমাংসা হয়ে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে পরিবারে কোনও অশান্তি ছিল না বলেই তাঁর বক্তব্য।

তাহলে কী কারণে এমন চরম পরিণতি? মানসিক অবসাদ, পারিবারিক চাপ না কি অন্য কোনও অজানা কারণ—এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারীরা। ঘটনায় গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.