খেলাধুলা

কালীঘাটের কাছে হারের ধাক্কা, কলকাতা লিগে আরও হতাশায় মোহনবাগান

কলকাতা লিগে সুপার সিক্সের আশা আগেই শেষ হয়েছিল মোহনবাগানের। তবে ডার্বি জয়ের পর উজ্জীবিত হয়ে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিপক্ষে নামার কথা ছিল সবুজ-মেরুন শিবিরের। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হল ডেগি কার্ডোজোর দল। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ২-১ গোলে হেরে আরও একবার হতাশ হতে হল মোহনবাগান সমর্থকদের।

প্রথমার্ধেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় কালীঘাট এসএল। ৩৫ মিনিটে অভয়ের ফ্রিকিক থেকে হোরামের গোলে এগিয়ে যায় তারা। মোহনবাগানের ডিফেন্স তখন হোরামকে চাপে রাখতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে এনসন সিং-এর ওপর ফাউল করে পেনাল্টি উপহার দেয় কালীঘাট। সেখান থেকে মোহনবাগানের পক্ষে সমতা ফেরান আদিল আবদুল্লা।

তবে সমতা ফিরিয়েও ম্যাচ জেতার তাগিদ দেখা যায়নি মোহনবাগান শিবিরে। বরং ৭০ মিনিটে সৈকতের দুরন্ত শটে ফের এগিয়ে যায় কালীঘাট। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। ডার্বি জয়ের পরের ম্যাচেই এই হারে আরও একবার কলকাতা লিগে মোহনবাগানকে নিজেদের অবস্থান নিয়ে হতাশ হতে হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.