বুধবার পুষ্পের দুই দলের সদস্য তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলেন। একটি বাস শিল্পীদের বহন করছিল এবং অন্য বাসটি যন্ত্রপাতি বহন করছিল। দুর্ভাগ্যবশত, শিল্পীদের বহনকারী বাসটি হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া মহাসড়কের নারকেটপল্লী নামক স্থানে একটি দুর্ঘটনার শিকার হয়। আহত দুই শিল্পীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সূত্রের খবর, ছবির প্রধান অভিনেতা অল্লু অর্জুন এই দুর্ঘটনার কবলে পড়েননি, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।
সুকুমার, পুষ্প ২-এর পরিচালক, বর্তমানে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার একটি পাহাড়ি, বনাঞ্চলে একটি ওয়েব সিরিজের চিত্রগ্রহণ করছেন৷ প্রথম রাউন্ডের শুটিং শেষ। তবে দুর্ঘটনা সম্পর্কে কোনও বিবরণ শেয়ার করেনি পরিচালক বা তার দল কেউই। ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ়’ এর সাফল্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল, ছবিটি মুক্তির পর বক্স অফিসে প্রায় সাড়ে তিনশো কোটি আয় করেছিল।
পুষ্প-২ তে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল থাকবেন এবং পুষ্প-১ থেকে গল্পের ধারাবাহিকতা বজায় থাকবে। ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন সুকুমার, যিনি এর প্রথম পর্ব পরিচালনা করেছিলেন। ২০২১ সালে পুষ্প-১ একটি বিশাল সাফল্য ছিল, যা বিভিন্ন দক্ষিণী ভাষায় মুক্তি পেয়েছে এবং হিন্দিতে ডাব করা হয়েছে, হিন্দি সংস্করণটি ১০০ কোটি আয় করেছে। ভক্তরা অধীর আগ্রহে পুষ্প-২ এর মুক্তির জন্য অপেক্ষা করছে, যা ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা, এই ছবি শাহরুখের পাঠান কিংবা টাইগার-3 এর চেয়েও বেশি সফল হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন।







