ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু পর এবার সামনে এল ৫০ টি বাঙালি আদিবাসীর বাড়িতে আগুন লাগার ঘটনা , যানিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়াল ওড়িশার মালকানগিরি জেলায়। ঘটনার পর থেকেই এলাকায় জারি হল কারফিউ। ওড়িশায় বসবাসকারী উদ্বাস্তু বাঙালি আদিবাসী মালকান ভিলেন ২৬ নামে গ্রামের বহু বছর ধরে বসবাস করছে। সোমবার সন্ধ্যায় সেই গ্রাম থেকে উদ্ধার হলো মুন্ডুহীন মহিলার দেহ। পুরো গ্রামে বন্ধ ইন্টারনেট পরিষেবা।
আদিবাসী গ্রামবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার দাবি তোলা হয়েছে। ইতিমধ্যেই জেলাশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ওড়িশা পুলিশের দক্ষিণ পশ্চিম শাখার আইজি কানোয়াল বিশাল সিং । সেখানে পৌঁছে গ্রামবাসীদের শান্তির বার্তা দেন আইজি কানোয়াল বিশাল সিং। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। গ্রামের ১০ কিলোমিটার বৃত্তে পূর্বতন ১৪৪ ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি আছে।
স্থানিয় একটি নদী থেকে উদ্ধার হয় ৫৫ বছরের এক মহিলার মুন্ডুহীন মৃতদেহ। জানা গেছে, নিহত ওই আদিবাসী মহিলা কোয়া জনগোষ্ঠীর । এই ঘটনা সামনে আসার পর উন্মুক্ত জনতা কুড়ুল, তরোয়াল, তীর-ধনুক হাতে নিয়ে ওড়িশার মালকানগিরি জেলার মারিওড়া পঞ্চায়েতের এম ভি ২৬ গ্রামে হামলা চালায় । ওই গ্ৰামের বাড়ি, ঘরের জিনিসপত্র, পশু, যানবাহন জ্বালিয়ে দেয় হামলাকারী। এরপর পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবং পুরো এলাকায় কারফিউ জারি করে।







