দেশরাজনীতি

নরেন্দ্র মোদীর পর ভারতের প্রধানমন্ত্রীর পদে বসবেন কে? কি ইঙ্গিত দিলেন মোহন ভাগবত?

চেন্নাইয়ে সংঘের শতবর্ষের অনুষ্টানে যোগ দেন জাতীয় স্বয়ংসেবক সংঘ বা RSS দলের প্রধান মোহন ভাগবত। নরেন্দ্র মোদীর পর কে হবেন ভারতের প্রধানমন্ত্রী পদের যোগ্য উত্তরসূরি , আরএসএস প্রধানকে এই প্রশ্নটি করা হয়। এর উত্তরে তিনি বলেন , “এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং স্বয়ং নরেন্দ্র মোদিজি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।” এদিন তিনি স্পষ্ট জানান , এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের মধ্যে আলোচনার বিষয়। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করলেন।

তামিলনাড়ুতে আরএসএসের অবস্থান নিয়ে প্রধান বলেন , রাজ্যে শতভাগ জাতীয়তাবাদী অনুভূতি ও সংস্কৃতির উপর গভীর নিষ্টা রয়েছে। পাশাপাশি কিছু কৃত্রিম বাঁধার কথাও মেনে নিয়েছেন আরএসএস প্রধান। যা দলকে রাজ্যে সঠিকভাবে প্রকাশ পেতে দিচ্ছে না। যদিও তিনি আশাবাদী, আরএসএসের কর্মীরা কিছুদিনের মধ্যেই এই বাঁধাগুলিকে দূর করতে কাজ করবে। তামিলনাড়ুর বাসিন্দাদের তাদের মাতৃভাষা ও সংস্কৃতি উপর জোর দিতে বলেন আরএসএস প্রধান। তিনি তার বক্তব্যে প্রশ্ন তোলেন , কেন তামিলনাড়ুর বাসিন্দারা তামিল ভাষাতে স্বাক্ষর করতে পারবে না?

ভারতের প্রত্যেক ভাষাকে সম্মান জানিয়ে মোহন ভাগবত বলেন , ” সব ভাষা আমাদের নিজস্ব। ” ভাষা, সংস্কৃতির পাশাপাশি তামিলনাড়ুর ঐতিহ্যর উপর বিশেষ জোর দিতে বলেন আরএসএস প্রধান। এই মূল্যবোধগুলিকে সামনে রেখে রাজ্যের জাতীয়তাবাদী মনোভাবকে সম্পূর্ণভাবে প্রকাশের কথা বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.