বিনোদন

‘ধুরন্ধর’-এ নারীর মর্যাদা–ই মুখ্য, ‘অ্যানিম্যাল’-এর নারীবিদ্বেষকে কটাক্ষ সৌম্যা টন্ডনের

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’কে কেন্দ্র করে যে নারীবিদ্বেষের বিতর্ক মাথাচাড়া দিয়েছিল, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ মুক্তির পর তা ফের নতুন মাত্রা পেয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এ মহিলাদের প্রতি হিংসা ও অবমাননার অভিযোগ ওঠার পর থেকেই সিনেমাটি নিয়ে সমালোচনার ঝড় থামেনি। এবার আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর তুলনায় আবার সেই বিতর্ক উসকে উঠেছে।

সোশ্যাল মিডিয়ার একাংশ ‘ধুরন্ধর’-কেও নারীবিদ্বেষী তকমা দিতে চাইলেও তাতে সরব হয়েছেন ছবির অন্যতম নায়িকা সৌম্যা টন্ডন। রহমান ডাকাইতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করা সৌম্যা স্পষ্ট জানিয়েছেন—এই সিনেমা নারীর মর্যাদা ও সংবেদনশীলতার সঙ্গে কোনও আপস করেনি। একটি নেটমাধ্যম পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘পুরুষশাসিত দুনিয়া দেখানো হলেও ‘ধুরন্ধর’-এ কোথাও মহিলাদের অপমান করা হয়নি। কোনও দৃশ্যে নারীকে মারধর বা অবজেক্টিফাই করা হয়নি।’’

নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছিলেন যে বলিউডে নরমসুরের নায়ককে হঠাৎ গুহামানবসুলভ চরিত্রে বদলে দিয়ে ‘পৌরুষ’ নামের আড়ালে নারীবিদ্বেষ দেখানো হচ্ছে। সেই পোস্টই উদ্ধৃত করে সৌম্যা জানান, ‘ধুরন্ধর’ সেই ধারার অংশ নয়। বরং ছবিতে মহিলাদের দৃঢ় উপস্থিতি ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পরোক্ষভাবে ‘অ্যানিম্যাল’-এর দিকে ইঙ্গিত করতেও ছাড়েননি অভিনেত্রী। তাঁর কটাক্ষ, ‘‘আমাদের সিনেমায় বিদেশী সৈকতে গ্ল্যামারাস নায়িকাদের নিয়ে ঘোরানো হয়নি—হয়তো অন্য ছবির চিত্রনাট্যে ওগুলো প্রয়োজন ছিল, আমাদের নয়।’’

উল্লেখ্য, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে সৌম্যার চরিত্রকে স্বামীর গালে চড় মারতে দেখা যায়, যা দর্শকের একাংশের মতে ‘অ্যানিম্যাল’-এর উগ্র পৌরুষের প্রতি প্রত্যুত্তর। রণবীর সিংয়ের নতুন ছবিকে ঘিরে তাই আলোচনার কেন্দ্রে আবার পুরুষতন্ত্র বনাম নারীর মর্যাদা—এবার বিতর্কের কেন্দ্রে সৌম্যা টন্ডনের সোজাসাপটা বক্তব্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.