দেশবিদেশ

মেক্সিকোর নয়া শুল্ক বিধি আরোপের ফলে ফের ভারতের রপ্তানিতে বড় ধাক্কা

ট্রাম্প প্রশাসনের পর ফের বৃদ্ধি হচ্ছে বৈশ্বিক শুল্ক চাপ। এবার সেই পথে হাঁটল মেক্সিকো। ভারত সহ বহু এশিয়ার বহু দেশের পণ্যে সর্বোচ্চ ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে কার্যত নতুন করে ট্যারিফ ওয়ার শুরু করল উত্তর আমেরিকার এই দেশটি। ইতিমধ্যেই মেক্সিকো সিনেটে শুল্কবৃদ্ধির প্রস্তাব পাস হয়েছে। যা ২০২৬ সাল থেকেই কার্যকর হবে।

মেক্সিকোর নতুন শুল্ক কাঠামো অনুযায়ী, চিন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো বড় রপ্তানিকারক দেশের অটো যন্ত্রাংশ, টেক্সটাইল, ইস্পাত-সহ প্রায় ১,৪০০টি পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক চাপানো হবে। পাশাপাশি আরও অনেক পণ্যে শুল্কহার থাকবে ৩৫%। সিনেটে ৭৬টি ভোটে বিল পাস হয়েছে। তবে তারপরেও ব্যবসায়ী সংগঠনগুলি তীব্র আপত্তি জানিয়েছে। মেক্সিকোর দাবি, স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ। পাশাপাশি আগামী বছরে ৩.৭৬ বিলিয়ন ডলার অতিরিক্ত রাজস্ব অর্জনের লক্ষ্যও তাদের রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে আমেরিকার রাজনৈতিক চাপও থাকতে পারে।

বর্তমান পরিস্থিতিতে ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। গত কয়েক বছরে ভারত-মেক্সিকোর বাণিজ্য বৃদ্ধি হয়েছে। ২০২৪-এর দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছেছে রেকর্ড ১১.৭ বিলিয়ন ডলারে। এর মধ্যে মেক্সিকোয় ভারতের রপ্তানি ৮.৯ বিলিয়ন ডলার, যা দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল ভরসা। তাই হঠাৎ ফের এই শুল্কবৃদ্ধি ভারতের দিকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। এই সিদ্ধান্ত ভারতীয় অটো-কম্পোনেন্ট, টেক্সটাইল ও স্টিল রপ্তানিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে বলে অনুমান। বিশেষজ্ঞরা মতে, মেক্সিকোর এই পদক্ষেপে শুধু ভারত নয়, গোটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির রপ্তানিকারকরাই চাপে পরতে চলেছে। যার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে বাণিজ্য-অনিশ্চয়তা তৈরি হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.