বিনোদন

পরিত্যক্ত বাড়িতে কাকে খুঁজতে গেল অনির্বাণ

প্রায় তখন মাঝরাত, ঘড়ির কাঁটা কোথায় রয়েছে সেটা আন্দাজে বলা কঠিন। হঠাৎ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কে দেখা গেল একটি পরিত্যক্ত বাড়ির সামনে। তবে শুধু দেখা গিয়েছে বললে ভুল বলা হবে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে অভিনেতার আচরণ আশ্চর্যজনক ছিল। তিনি অত্যন্ত অস্বাভাবিক উত্তেজিত ছিলেন। নায়কের সাধারণ হাবভাবের থেকে অনেক আলাদা। বাড়িটিতে ঢোকার আগে চারিদিক দেখে পর্যবেক্ষণ করে তবেই তিনি বাড়িটিতে প্রবেশ করেন।

এই রাতের বিষয় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের পক্ষ থেকে আপাতত কিছু জানানো হয়নি। তিনি এবং তাঁর টিম এখনও পর্যন্ত গোপনীয়তা বজায় রেখেছেন। তবে সূত্রের খবর অনুসারে, এই গোপনীয়তার আড়ালে লুকিয়ে রয়েছে অনির্বাণের আগামী কোনও কাজের ইঙ্গিত। এক পক্ষের বক্তব্য এটা অনির্বাণের অপ্রাকৃতিক ছবির বা সিরিজের প্রথম ঝলক। আবার এও সম্ভব যে অনির্বাণ চিত্রনাট্যের বাইরে বেরিয়ে একেবারে ভিন্ন কিছু নিয়ে গবেষণা করছেন। এই সব কিছুই এখনও কল্পনা যতক্ষন না অনির্বাণ নিজে মুখ খুলছেন। তবে তাঁর এই রহস্যময় কাজ কর্মে তাঁর ভক্তমণ্ডলী যেমন উৎসাহী তেমনি উত্তেজনা ছড়িয়েছে টলিউডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.