রাজ্য

মঙ্গলে প্রকাশ খসড়া ভোটার তালিকা! কত নাম বাদ পড়ছে, আগেই জানালো কমিশন ?

অপেক্ষার অবসান । অবশেষে মঙ্গলবার বেলা বারোটার পর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের SIR এর পর খসড়া ভোটার তালিকা । এনুমারেশন পর্ব শেষ হয়েছে। তারপর চারদিন ধরে চলছিল তথ্য বিশ্লেষণের কাজ। আর সোমবার চলে তথ্য আপলোড করার কাজ । যা মঙ্গলবার প্রকাশিত হবে সাধারন জনগণের জন্য । কমিশন সূত্রে খবর, তথ্য অনুযায়ী , যে খসড়া তালিকা প্রকাশ হবে। , তাতে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম থাকতে চলেছে।

উল্লেখ্য , চলতি বছরের জানুয়ারি মাসের ভোটার তালিকায় এরাজ্যে নাম ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের । সেখানে , মঙ্গলবারের , প্রকাশিত তালিকায় , যদি ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম থাকে , তাহলে প্রাথমিকভাবে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ যাচ্ছে ।

আনকাল্টেবল সংখ্যার মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত বলে জানা গিয়েছে । পাশাপাশি ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন স্থায়ীভাবে চলে গিয়েছেন অন্যত্র , ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন নিখোঁজ রয়েছেন , ডুপ্লিকেট ভোটারের রয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন এবং বাকি ৫৭ হাজার ৬০৪ জন অন্যান্য ক্যাটাগরিতে পড়ছেন । উল্লেখ্য , জেন্ডার মিস ম্যাচ বা স্ত্রী-পুরুষ নির্ধারিত না হ‌ওয়ার ১৩ লক্ষ ভোটার সংখ্যা ছাড়িয়েছে। তবে ২০০২ এর তালিকায় যাদের নাম লিংকড হয়নি , সেই সংখ্যা এর বাইরে । শুনানি ও যাচাই পর্বের পরই সেই সংখ্যা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.