বিদেশ

বন্ডি বিচ হামলা: খালি হাতে বন্দুকবাজকে ধরলেন আহমেদ, ভাইরাল ‘রিয়েল লাইফ হিরো’

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় সমুদ্রতট বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার মাঝেই জন্ম নিল এক সাহসিকতার গল্প। ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন আচমকা গুলি চালায় এক বন্দুকবাজ। মুহূর্তের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে সমুদ্রতট জুড়ে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে।

এই ভয়াবহ হামলা চলকালীন জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকবাজকে ধাওয়া করে ঝাঁপিয়ে পরেন ৪০ বছরের আহমেদ আল আহমেদ। তারপরেই কেড়ে নিলেন বন্দুক। ধস্তাধস্তির মধ্যেই মাটিতে লুটিয়ে পরে ওই বন্দুকবাজ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বন্দুকটি নিয়ন্ত্রণে এনে সেদিকেই তাক করে গুলি ছোড়েন আহমেদ, যাতে আর কোনও ক্ষতি না হয়। সেই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই আহমেদকে ‘রিয়েল হিরো হিরো’ বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা। তবে ভাইরাল হওয়ার দ্রুততায় তাঁর পরিচয় নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। প্রথমে দাবি করা হয়, তিনি দক্ষিণ সিডনির সাদারল্যান্ড শায়ারের এক ফল বিক্রেতা।

পরবর্তীতে ওই এলাকার একটি ফলের দোকানে নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে, আহমেদের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। এরপরই সামনে আসে আহমেদের প্রকৃত পরিচয়। হামলার সময় আহমেদ নিজেও গুরুতর আহত হয়েছেন। তাঁর শরীরে দুটি গুলি বিদ্ধ হয়। পাশাপাশি দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক পরিস্থিতির স্থিতিশীল আছে বলে জানিয়েছে চিকিৎসক মহল। আহমেদের অসীম সাহসের কারণেই সেদিন বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলে দাবি প্রশাসনের। আজ সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম—আহমেদ আল আহমেদ, বন্ডি বিচ হামলার রিয়েল লাইফ হিরো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.