বিদেশ

আমেরিকায় আততায়ী যুবকের ছুরির কোপে মৃত ৪!

হাড়হিম করা হত্যাকান্ড আমেরিকায়। এক উন্মত্ত আততায়ী যুবকের এলোপাথাড়ি ছুরির কোপে প্রাণ হারালে ৪ জন এবং আহত হয়েছেন ৭ জন। যাঁদের মধ্যে একজন আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এই ঘটনাটি ঘটেছে বুধবার আমেরিকার ইলিনয়তে। পুলিশ সূত্রে খবর, এই দিন এক আততায়ী ইলিনয়ের একাধিক জায়গায় হামলা চালায় এবং বেশ কয়েকজন কে এলোপাথাড়ি ছুরির কোপ মারে। ছুরির আঘাতের মৃত্যু হয় ৪ জনের।মৃতদের মধ্যে রয়েছে এক কিশোরী(১৫),এক বৃদ্ধা(৬৩),এক ব্যক্তি(৪৯)এবং এক যুবক (২২)। এছাড়াও ৭ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

এই ঘটনা নিয়ে রকফোর্ড পুলিশ প্রধান কারলা রেড সংবাদমাধ্যমে জানান, “স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া ১টা নাগাদ আমাদের কাছে ওই শহর থেকে বেশ কয়েকটি ফোন আসে। এই ঘটনা খুবই ভয়ংকর। যাঁরা মারা গিয়েছেন ও আহত হয়েছেন তাঁদের প্রত্যেকের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ইতিমধ্যে বছর ২২-এর এক সন্দেহভাজন যুবককে আটক করেছি। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে এই কাণ্ড ঘটনা হয়েছে তা এখনও জানা যায়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.