বিদেশ

উত্তপ্ত পদ্ম পার! বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অগ্নিদগ্ধ বিএনপি নেতার সাত বছরের সন্তান

ফের অগ্নিগর্ভ বাংলাদেশে। এমনকি বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ভষ্মিভূত হয়েছে বিভিন্ন ঐতিহাসিক ভবনে। ওসমান হাদির মৃত্যুতে ফের উত্তেজনা দেখা গিয়েছে ওপার বাংলায়। এই ঘটনায় বিএনপি নেতার অভিযোগ, পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবার সেই বিএনপি নেতার বাড়িতে আগুন লাগানো হয়েছে। সেই বাড়ির বাইরের দরজায় ঝুলছিল বন্ধ তালা। এমনকি ভিতরে সকলেই ছিল ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগেই আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের বাড়িতে।

অভিযোগ, শুক্রবার রাতে বেলাল হোসেন নামে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। সেই অগ্নিকান্ডের ঘটনায় বিএনপি নেতার ৭ বছরের মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। এছাড়াও, ওই বাড়িতে থাকা আরো দুই মেয়েও (একজনের বয়স ১৪ বছর, আরো এক জনের বয়স ১৭ বছরের) আগুনে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার গভীররাতে এই ঘটনাটি ঘটে বাংলাদেশের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায়। জানা গেছে, বেলাল হোসেন শুধু বিএনপির নেতাই ছিলেন না, লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা রয়েছে তার। স্থানিয়রা জানিয়েছেন , শুক্রবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে। বিএনপির নেতৃত্বদের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.