সিন্ধু নদ কেটে খাল তৈরিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান ! খাল কাটাকে কেন্দ্র করে গণ্ডগোল সিন্ধ প্রদেশে। জানা গিয়েছে , বিক্ষোভকারীরা সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে । পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সৃষ্টি হয় সংঘর্ষও , যার জেরে মৃত্যু হয় এক জনের । সিন্ধ প্রদেশের ডেপুটি সুপারও জখম হন পাল্টা হামলায় ।
পাক রাষ্ট্রের শাহবাজ শরিফ সরকার সিন্ধ নদ কেটে চোলিস্তান খাল তৈরির প্রকল্প নিলে , তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন সিন্ধ প্রদেশের বাসিন্দারা। লাগাতার বিক্ষোভ দেখান তারা । মঙ্গলবারও চলে বিক্ষোভ। যার জেরে তৈরি হয় যানজট এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। পুলিশ গেলে সংঘর্ষ শুরু হয় যায় পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে । দুই পক্ষের সংঘর্ষে চলে গুলিও। তাতেই নিহত হন এক বিক্ষোভকারী। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সিন্ধ প্রদেশের পরিস্থিতি। বিক্ষোভকারীদের পাল্টা হামলায় জখম হন পুলিশের ডিএসপি গুলাম হুসেন দাহিরি। বিক্ষোভকারীরা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের রোষের আগুনে পোড়ে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঞ্জরের বাড়িও। জ্বালানো হয় বেশ কিছু মোটরবাইকও ।
পাকিস্তানের পিপল্স মেডিক্যাল হাসপাতালের সুপার হায়দার ওই রাষ্ট্রেরই এক সংবাদমাধ্যমকে জানান, ‘‘এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এই হাসপাতালেই আনা হয়েছিল। জখম হয়েছেন আরও তিন বিক্ষোভকারী। ডিএসপি-ও জখম হয়েছেন বিক্ষোভকারীদের লাঠির আঘাতে।’’






